• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ইলিশা মাদ্রাসা বাজার নাইট ক্রিকেট টুর্নামেন্টের  উদ্ধোধন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১, ১৬:৪৭ অপরাহ্ণ
ভোলায় ইলিশা মাদ্রাসা বাজার নাইট ক্রিকেট টুর্নামেন্টের  উদ্ধোধন!

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা সদরের ইলিশায় মাদ্রাসা বাজার নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। ইলিশার একঝাঁক তরুন যুবকদের আয়োজনে, ১২ টি দলের অংশগ্রহণে রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা বাজার নেছারিয়া দাখিল মাদ্রাসার মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার হাট নেছারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু তাহের, ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন রতন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর ডাক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।