• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনা দিচ্ছেন অফিস ইনচার্জ এনায়েত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১, ০৬:০২ পূর্বাহ্ণ
ভোলায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনা দিচ্ছেন অফিস ইনচার্জ এনায়েত

 

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন সোমবার (২৯ নভেম্বর) ভোলা সদর থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা গ্রামপুলিশ এবং দফাদারদের সাথে সাপ্তাহিক চৌকিদার প্যারেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় অফিসার ইনচার্জ এনায়েত সাহেব সকল গ্রামপুলিশ বাহীনির সদস্যদের কে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে সতর্কভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে আলোকপাত করেন। গ্রামপুলিশগন অফিসার ইনচার্জ এর উপদেশ মেনে তাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার অঙ্গিকার করেন।