কাউখালী প্রতিনিধি : দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা যুবদলের পক্ষ্য থেকে আজ সোমবার সকালে কাউখালী দক্ষিণ বাজারের দোকানদার ও হাটে আসা জনসাধারণের মাঝে প্রচার পত্র বিতরণ করেন সাবেক কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবীর। এসময় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।