• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জাটকা পরিবহনের দায়ে পরিবহনের সুপার ভাইজারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।