• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ণ
বরিশালের গৌরনদী উপজেলা  আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের দুই বছর পর ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
জানা গেছে, ২০১৯ সালের ৬ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলরদের সর্বসম্মতিতে এইচএম জয়নাল আবেদীনকে সভাপতি এবং মোঃ হারিছুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছিলো। সম্মেলনের দুইবছর পর গত ১০ নবেম্বর নয়জন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সম্পাদক ও ৩৫ জন সদস্যসহ মোট ৭২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি এইচএম জয়নাল আবেদীন।