• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় মৎস্য প্রকল্পের উপ-পরিচালক আনিছুর রহমান। সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাইয়ুম খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা।