• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে বীর নিবাস প্রকল্পের উদ্বোধন করলেন আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ণ
নলছিটিতে বীর নিবাস প্রকল্পের উদ্বোধন করলেন আমির হোসেন আমু

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ প্রদানের লক্ষে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু । এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান( মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যোগদান করেন।