• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২১, ১২:০৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া মাদ্রাসায় আজ শুক্রবার আবদুর রহিম সিকদার (চাঁন মিয়া) এর পরিবার বর্গের আয়োজনে ও ডাঃ সাইফুল আজম রঞ্জুর তত্ত্বাবধানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

চক্ষু রোগীদের পরীক্ষা শেষে বিনামূল্যে তাদের মধ্যে প্রয়োজনীয় ঔষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এতে এলাকার দুই শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা গ্রহণ করে। চোখের পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোসাঃ বেনজির বুশরা ও ডাঃ খালিদ মাহমুদ প্রমুখ।

উল্লখ্য, এসকল রোগীদের মধ্যে চোখে ছানি পড়া পনের জনকে বিনামূল্যে অপারেশনের প্রয়াজনীয় ব্যবস্থা করা হবে বলে ডাঃ সাইফুল আজম রঞ্জু জানান।

#