বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১০ মামলার আসামী মিন্টু সিকদার (৩৫) কে গ্রেফতার করেছে। বাকেরগঞ্জ থানার এস আই মাহমুদ মঙ্গলবার দুপুর ১.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার থেকে নেশাজাতীয় প্যাথেডিন ও চেতনানাশক ঘুমের ঔষদ সহ গ্রেফতার করে। পালাতক আসামী গ্রেফতার করতে এসময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার এএসআই ফারুক হোসেন। গ্রেফতারকৃত মিন্টু সিকদার নিয়ামতি ইউনিয়নের বজলু সিকদারের পুত্র।
ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, মিন্টু সিকদার একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদক, ছিনতাইসহ ১০ টি মামলা রয়েছে। আপরাধী সে যেখানেই থাকুকনা কেনো আইনের চোখে ফাঁকি দিয়ে কোন দিন বাঁচাতে পারবেনা ধরা তাকে পড়তেই হবে।