• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ মির্জাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ
আজ মির্জাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
আজ ৮ই ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন ভোর রাতে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার প্রয়াত আলতাফ হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা উপজেলা সদর সুবিদখালীতে প্রবেশ করেন। খবর পেয়ে মুক্তিযোদ্ধারা প্রবেশের আগেই পাক হানাদার বাহিনীর দোসর স্বাধীনতা বিরোধী আলবদর ও রাজাকারদের তৎকালীন ঘাটিঁ মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পুরাতন) এলাকা ছেড়ে তারা উপজেলা শহর থেকে অনেকে অস্ত্র ফেলে পালিয়ে যায় এবং কেউ কেউ অস্ত্রসহ বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমার্পন করে। মুক্তিবাহিনী উপজেলা শহরে প্রবেশ করেছে এই সংবাদে ছাত্র- জনতার জয়বাংলা শ্লোগানে শ্লোগানে উপজেলা শহর সহ সবর্ত্র মুখরিত হয়ে ওঠে। ঐ দিন ভোরে হাজার হাজার সমবেত জনতার মাঝে সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার প্রয়াত আলতাফ হায়দার মিজার্গঞ্জে সর্বপ্রথম উত্তোলন করেন
স্বাধীন বাংলাদেশের পতাকা।