• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছানি মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১, ১৫:১৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছানি মোল্লা গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জে ইয়াবাসহ জিয়ার শালা মাদক ব্যবসায়ী ছানি মোল্লাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের বড়বাড়ি নামক এলাকা থেকে থানার এএসআই সুজন মাঝি ইয়াবা বিক্রয়কালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের সময় তার সাথে থাকা সহযোগীরা বিপুল পরিমান ইয়াবা নিয়ে পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাতেই তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুত্র জানায়, ছানি মোল্লা গ্রেফতারের পরপর তার আপন দুলাভাই জিয়াউল হক আকন তাকে ছাড়িয়ে নিতে থানায় ব্যর্থ তদ্বির করতে দেখা যায়। অপর একটি সুত্র জানায়, দুলাভাইয়ের শেল্টারেই তার শালা নির্বিঘ্নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে।

গ্রেফতারকৃত ছানি মোল্লা বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহিন মোল্লার পুত্র। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই সে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করে আসছে। সে থানার তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী।