• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২১, ১২:৪০ অপরাহ্ণ
বাবুগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলায় “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের” শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বরিশাল জেল সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকারসহ স্বাস্থ্য কপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এ বছর ১১ই ডিসেম্বর থেকে ১8ই ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত ক্যাম্পেইন চলমান থাকবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে ভিমামিন এ খাওয়ানো হবে। বাবুগঞ্জ উপজেলায় এবারের লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শত ৪ জন শিশু।