• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
কুয়াকাটা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

কুয়াকাটা প্রতিনিধি ঃ
বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৪ টায় সমুদ্র সৈকতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট জোনের এ এসপি সোহরাপ হোসেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের , পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মনির শরিফ, শহিদ দেওয়ান, কাউন্সিলর ফজলুল হক, ডাঃ তৈয়ুবুর রহমান, হাবিবুর রহমান, আবুল ফরাজি, মজিবর রহমান, আশ্রাফ আলী সিকদার, সাংবাদিক হোসাইন আমির সহ আরো অনেকে।আয়োজকরা জানান,বিজয়ের ৫০ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে যাতে রয়েছে জাতীয় খেলা কাবাডি, ক্রিকেট, ফুটবল, ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে চিত্রা অংকন,মুক্তি যোদ্ধা বিষয় তর্ক বির্তক অনুষ্ঠান, দেয়াল পত্রিকা ও রয়েছে কনসার্ট পরিবেশনায় কুয়াকাটা শিল্পী গোষ্ঠী