এম ইসমাইল, ভোলা সদর।।
ভোলা সদর উপজেলার ১২টি ইউপি নির্বাচনে ৮৩২ প্রার্থীর মধ্যে চেয়ারম্যানসহ ২৫ প্রার্থীর যাচাই-বাছাই তালিকা থেকে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এর মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থী, ১৫ জন সাধারণ মেম্বার ও মহিলা সংরক্ষিত আসনের ৮ প্রার্থী রয়েছেন।
রবিবার (১২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে দুইজন, ১৫ জন সাধারণ মেম্বার ও মহিলা সংরক্ষিত আসনের ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এদের মধ্যে আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১ জন,পূর্ব ইলিশা ইউনিয়নে সাধারন মেম্বার ৩ ও মহিলা সংরক্ষিত আসনে ১, উত্তর দিঘলদী ইউনিয়নে সাধারন মেম্বার ২ ও মহিলা সংরক্ষিত আসনে ২, চরসামাইয়া ইউনিয়নে সাধারন মেম্বার ২, পশ্চিম ইলিশা ইউনিয়নে সাধারন মেম্বার ২ ও মহিলা সংরক্ষিত আসনে ১, ভেদুরিয়া ইউনিয়নে সাধারন মেম্বার ৪ ও মহিলা সংরক্ষিত আসনে ১, ভেলুমিয়া ইউনিয়নে মহিলা সংরক্ষিত আসনে ১, রাজাপুর ইউনিয়নে সাধারন মেম্বার ১ এবং শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১, সাধারন মেম্বার ১ ও মহিলা সংরক্ষিত আসনে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়।
তফসিল মোতাবেক ১৩ থেকে ১৫ ডিসেম্বর আপিল গ্রহণ করা হবে। ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।