• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২১, ১৩:৫৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা।

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ই ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সনে স্বাধীনতার যুদ্ধে যখন পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত তার পূর্বক্ষণে ১৪ ই ডিসেম্বর সারাদেশে পাকিস্তানি বাহিনী ও তার দোষর রাজাকার, আলবদর-আলশামসরা এদেশের সকল বুদ্ধিজীবীদের ধরে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেন। ওদের উদ্দেশ্য ছিল এদেশের মেধা শুন্য করে দেওয়া। এসময় বক্তারা ১৪ ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় কুমার গুহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সঞ্চালক সোহেল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।