• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্ভাবনার কলসকাঠীর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২১, ১৬:১৪ অপরাহ্ণ
সম্ভাবনার কলসকাঠীর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

দানিসুর রহমান লিমন,-
জনকল্যাণমুখী সামাজিক সংগঠন সম্ভাবনার কলসকাঠী’র উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৪’ই ডিসেম্বর সন্ধ্যা ৬.০০ ঘটিকায় কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মাওলানা মোঃ সামিম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্ভাবনার কলসকাঠী’র প্রধান উপদেষ্টা আঃ সালাম তালুকদার, উপদেষ্টা বাবু সাধন কুমার গাঙ্গুলি, সংগঠনের সহ সভাপতি আবু সালেহ মোঃ বশির, সহ সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক এনসান আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম এবং সম্ভাবনার কলসকাঠী’র প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান সোহাগ প্রমুখ।