• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ণ
বরিশালে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে এবার মামলা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় বরিশাল সাইবার ট্রাইবুনাল আদালতে মামলাটি দায়ের করেন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।

মামলাটি আদালত গ্রহন করে আদেশের জন্য আগামী জানুয়ারি মাসের ৩ তারিখের দিন ধার্য করেছে বলে জানিয়েছেন মামলার আইনজীবি অ্যাড. শেখ আঃ কাদের।

এদিকে মামলার এজাহারে সংশ্লিষ্ট ফেসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়েও কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তিনি। বক্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হবার কারনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।##