• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭ জন। এর মধ্যে ঢাকায় ২০ জন এবং ঢাকার বাইরে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪৬ জন।

বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৬৬ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১০১ জন, আর বাকি ৬৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ২৮ হাজার ৬৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৭ হাজার ৮০১ জন।
সূএঃবাংলা ট্রিবিউন