• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১, ১৫:১৯ অপরাহ্ণ
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা

পিরোজপুর প্রতিনিধি

মহান বিজয় দিবসে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছে পিরোজপুরের কাউখালী প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এজেডএম ছায়ফুল্লাহ মনির প্রমুখ।