• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২১, ১৪:৪১ অপরাহ্ণ
খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার

খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার অঙ্গীকার নিয়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের সময় এই দিনে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আকবর হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ পায় খেয়ালী সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থার। পরে খেয়ালী নাট্যগোষ্ঠী ও এরপর খেয়ালী গ্রুপ থিয়েটারের রূপান্তরিত হয়ে গ্রুপ থিয়েটার আন্দোলন শুরু করে।

দিবসটি উপলক্ষে নগরীর রায় রোডে খেয়ালীর অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নাট্য সংগঠনটির কর্মীরা। খেয়ালীর সভাপতি মন্ডলীর সদস্য সিরাজুম মুনির টিটুর সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক অপূর্ব কুমার রায়ের স ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুন্নু রানী কর্মকার, অরবৃন্দ নাগ, দুলাল ভট্টাচার্য, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, খেয়ালীর সাংগঠনিক সম্পাদক সারজিত রিদওয়ান অয়ন, ইফতেখার ইমরান, সুপন ঘোষ, শ্রাবনী, অভিষেক চক্রবর্তী, মাজহারুল ইসলাম জীবন প্রমুখ। ##