বামনা ( বরগুনা) সংবাদদাতাঃ
বরগুনার বামনায় আজ শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা বামনার মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. হারুন আর রশিদ এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী ৩১৫ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা। সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবের হোসেন,বামনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার মোঃ জয়নাল আবেদীন, কাঠালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম,সদর চেয়ারম্যান আলমগীর হোসেন,কাকচিড়া ইউপি চেয়ারম্যান আালাউদ্দিন পল্টু,নাচনাপারা ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ. জাহাঙ্গীর হোসেন মোল্লা ও ফৌজিয়া খানম,রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, বামনা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ ইউসুফ আলী হাং,গাজী আবুল কালাম আজাদ মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সেলিম সরদার, তোফায়েল আহমেদ প্রমূখ।
সংবধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, ক্রেষ্ট ও উপহার সামগ্রি ও সাবেক সংসদ সদস্য গোলাম সবুর টুলুর নিজের প্রতিষ্ঠিত মধুমতি টাইস এর উপর নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিছবি সম্বলিত টাইলস ও ব্যাজ তুলে দেন।