• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার দৌলতখানে রান্নাঘরে মিললো রাসেল ভাইপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ণ
ভোলার দৌলতখানে   রান্নাঘরে মিললো রাসেল ভাইপার

ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর রাসেল ভাইপার সাপ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফিউল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগ।

বিষধর সাপটি সফিউল্লাহর রান্নাঘরে দেখে আতঙ্কিত হয়ে যান তার বাড়ির বাসিন্দারা। এসময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রের ভিতর ভরে ফেলেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। রাসেল ভাইপার ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ওই বাড়িতে বহু মানুষ ভিড় জমায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সাপটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে চিন্তাভাবনা চলছে।
সূত্র ঃযমুনা টিভি