• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিজয় র্যালী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিজয় র্যালী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর বাজার চৌরঙ্গী মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে সকল ইউনিয়নের নেতৃত্ববৃন্দ স্বস্ব ইউনিয়ন থেকে বিজয় মিছিল নিয়ে কলেজ মোড়ে অবস্থান নেয়।

এ র্যালীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। #