বরিশাল ব্যুরো
শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা এই শ্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবীর ও প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান।
আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করার পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট প্রদান করা হয়। ##