গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবি’র নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ নান্টু, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সমবায় কর্মকর্তা আবুল বাসার রাঢ়ী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মামুন মোল্লা, নবনির্বাচিত পরিচালক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, লুৎফর রহমান মোল্লাসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই অতিথি ও কমিটির নবনির্বাচিতদের ফুল দিয়ে বরন করেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা।