বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে ত্যাগী, মামলা-হামলার স্বীকার নেতাদের অবমূল্যায়ন করে আহবায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতি করে দলে থাকা নিষ্ক্রিয়দের দিয়ে করা হয়েছে পকেট কমিটি। অভিযোগ সুত্রে জানা যায়, নব ঘোষিত কমিটির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করা হয়েছে আল-আমীনকে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদের স্ত্রীর বন্ধু হওয়ার তাকে সদস্য সচিব করা হয়।এছাড়া মাহমুদ খান সুমনকে করা হয়েছে আহ্বায়ক। তার বিরুদ্ধে বিগত ভরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রাথীর ধানের শীষের অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান প্রাথী হারুন সিকদার অভিযুক্ত সুমন খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তৃণমূল নেতাদের অভিযোগ অর্থের বিনিময়ে সুমন খান তার ডিস ব্যবসার কর্মচারী মিলন সিকদারকে যুগ্ম-আহ্বায়ক ও সুমনের আপন ভাই তুহিন খানকে সদস্য করেছেন। দলের এই দুঃসময় অর্থের বিনিময়ে ত্যাগী ও মামলা হামলার স্বীকার নেতাদের অবমূল্যায়ন করে এরকম একটি কমিটি ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ঘোষিত এ কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।