নিজস্ব প্রতিবেদকঃ
বাকেরগঞ্জে নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আল আমিন হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টায় বিএনপি অস্থায়ী কার্যালয়ে(সাবেক সাংসদ আবুল হোসেন খানের বাসভবনে)উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহমুদ খান সুমন এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা সূত্রে জানা যায়, গতকাল বিকেলবেলা নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিশঃর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। হামলার স্বীকার আল আমিন উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের উদ্যেশ্যে বাকেরগঞ্জ আসার পথে ডিংগারহাট নামক স্থানে পূর্ব থেকে ওত পেতে থাকা মিজান মোল্লা ও তার সাথে থাকা সন্ত্রাসীরা আল আমিনের মটর সাইকেল বহরে লাঠিসোঁটা সহ অতর্কিত হামলা চালায়। এতে আল আমিন সহ ৫-৬ জন গুরুতর আহত হয়। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে মিজান মোল্লা, সোহাগ, ছাত্রদলের বশির, মাহাবুব সহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।