• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২১, ১৩:৩৪ অপরাহ্ণ
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

গৌরনদী প্রতিনিধি \ অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আয়নাল হক ফকির (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের মৃত শুক্কুর ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পৌর এলাকার কসবা নামক এলাকায়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন পিপিএম জানান, অজ্ঞাতনামা বাসের ধাক্কায় গুরুতর আহত পথচারী আয়নাল হককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।