• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:২০ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বড় কসবা নামক এলাকায় যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে বেপারী নামের যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে চারটি ককসিট বোঝাই জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। পরে জাটকা পরিবহনের দায়ে পরিবহনের ড্রাইভার-সুপারভাইজারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।