• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ
বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউ জি ডি পি) এর বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) এর অর্থায়নে মাধ্যমিক বিদ্যালয়ে ৮ টি ও প্রাথমিক বিদ্যালয়ে ৭ টি মোট ১৫টি প্রতিষ্ঠানে ২৯৫ জোড়া আসবাবপত্র( উঁচু এবং নিচু বেঞ্চ) বিতরণ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ নাসরিন জোবায়েদা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আকবার কবির, যুব উন্নয়ন অফিসার মোসাঃ আসমা বেগম, রাশিদা মোশাররফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা প্রমুখ।