• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে লাইট হাউজের আয়োজনে এইচআইভি প্রিভেনশন বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে লাইট হাউজের আয়োজনে এইচআইভি প্রিভেনশন বিষয়ক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি : স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী, ধর্মীয় নেতা, আইনজীবী, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সিবিও প্রতিনিধিদের সাথে পটুয়াখালীতে সংবেদনশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশনস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আইসিডিডিআরবির’র আর্থিক সহায়তায় ও লাইট হাউসের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় সিভিল সার্জন কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা, হাজী আক্কেল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান, পৌর কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, পুলিশ ফারির প্রতিনিধি এটিএসআই মোঃ সবুজ মিয়া, লাইট হাউজ ম্যানেজার মো. মেহেদী হাসান প্রমুখ।
বাংলাদেশ সরকার এইচআইভি ও এইচস এর সুদুর প্রসারী প্রভাব উপলব্ধি করে ১৯৮৫ সালে এনএসি গঠন করে এবং এইচআইভি ও এইডস্ প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। এইচআইভি জাতি ধর্ম,বর্ন নির্বিশেষে যে কারোর হতে পারে বা যে কেউ সংক্রমিত হতে পারেন। জাতীয় এইডস /এসটিডি কর্মসূচী,জাতি সংঘ এইডস্ কর্মসূচী ও বিভিন্ন সংস্থা কতিপয় জনগোষ্ঠীকে অধিক ঝুকিপূর্ণ হিসাবে চিন্তিত করে তাদের জন্য নিদিষ্ট কর্মসূচী গ্রহন করেছে।