• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১, ১৭:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রশিক্ষণ

আজ ২৯ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ বুধবার “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর এর সহযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর অডিটোরিয়ামে ০২ (দুই) টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লিখিত ০২ (দুই) টি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব অতুল সরকার মহোদয়। প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. প্রকৌ. মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ও অধ্যাপক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, বিভাগীয় প্রধান নন-টেক, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মূল আলোচক হিসেবে জনাব রিজভী জামান, সহযোগী অধ্যাপক, সরকারী রাজেন্দ্র কলেজ, ফরিদপুর এবং রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। উল্লেখ্য সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ০১:৩০ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থীদের ও দুপুর ০২:০০ ঘটিকা থেকে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।