• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসূত্রে গাঁথা” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা ও প্রফেসর ইউনুস আলী সরদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।

মেলায় উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ কলেজ তাদের নির্ধারিত স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

.