• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহন হা-মীম’ শিক্ষার্থীদের শতভাগ সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১, ১৩:১১ অপরাহ্ণ
লালমোহন হা-মীম’ শিক্ষার্থীদের শতভাগ সাফল্য

লালমোহন প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে বিগত সালগুলোর মত পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে ভোলার লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা।
এবছর প্রতিষ্ঠানটি থেকে ১১৭জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতকার্য হয়। এরমধ্যে ১০১জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে। বাকি ১৬জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে।
লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ’র পরিচালক মোঃ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আমরা সর্বদা সচেষ্ট। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এ সাফল্য। ভবিষ্যতেেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সাফল্য অর্জনাকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।