হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি-=শুক্রবার ৩১ ডিসেম্বর
রাত পোহালেই ২০২২ সাল পিছনের স্মৃতিকে ভুলে নতুন বছরকে বরণ করতে ইতিমধ্যে সাগর কন্যা কুয়াকাটায় আগমন ঘটছে কয়েক হাজার পর্যটক। কাল সকালে নুতান সূর্য্যকে বরণ করবে দেশি-বিদেশী ভ্রমন পিপাসুরা। এ উপলক্ষে রঙ্গীন সাজে সেজেছে রাশিয়া থেকে আসা একদল বিদেশী পর্যটক। রয়েছে কুয়াকাটা সিকদার রিসোর্ট জমকালো ডিজে পার্টিসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠান। এ দিনটিকে কেন্দ্র করে প্রায় হোেেটল বুকিং কিছু হোটেল খালী থাকলেও বারতি চাপ রয়েছে। ১৩টি স্পট রয়েছে নুতান রুপে সাঝে সজ্জিত। করোনাকালীন সময় দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পর্যটনকেন্দ্রগুলো তার ভিতরে কুয়াকাটা অন্যতম। র্থাটিফাস্ট নাইট উপলক্ষে দেশীও বিদেশী পর্যটকদের কিছুটা হলেও আগমন হবে এমটাই আশা করছেন ছোটবড় সকল ব্যবসায়ী। যার কারণে পর্যটকরা বারতি সুযোগের কারণে আশবে বলে এ ভাবেই চিন্তা করছেন বিনিয়োগকারিরা। অপর এদিকে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বে থাকা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ প্রতিটি পয়েন্টে একটি করে টিম টহলে থাকবে এমনটাই নিশ্চিত করে বলেছেন ট্যুরিস্ট পুলিশ।
সৈকতে গিয়ে দেখা যায়. পর্যটন নগরী সাগর কন্যা কুয়াকাটায় র্থাটিফাস্ট নাইট উদযাপন উপলক্ষে সীবিচে টইটম্বুরে ভরপুর তিল ধরার ঠাই নেই। রঙ্গিন সাজে সেজেছে রাশিয়া থেকে আসা বিদেশী পর্যটকরা তাদের নজর করা এ সাজ দেখে শতশত দেশীয় ট্যুরিস্টরা নজর করে দেখছেন । সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান হোটেল গুলো ব্যাপক প্রস্তত করে রেখেছেন। আগমন ঘটছে হাজার হাজার পর্যটকদের। আর ভোর হলেই নুতান বছরের রক্তিম সূর্য্যটাকে বরণ করবে বলে দেশে বিদেশীর পর্যটক এখন কুয়াকাটায়। কেউ সৈকতে সমুদ্রর পানিতে পা ভিজিয়ে স্বস্তি নিচ্ছে কেউবা শীতকে উপেক্ষা করে সাগরে গোসল করছে ঘন্টার পর ঘন্টা। ছাতা বেঞ্চরে আকাশ বলেন সৈকতে আজ অনেক ট্যুরিস্ট আসছে বারতিচাপও আছে। ফুসকার দ্কোানি সলেমান (৩৪) বলেন এইবা নারী পুরুষ মিলে সাগর পারে আসছে অনেক পর্যটক বেচাকিনা ভালই হচ্ছে। এ ছাড়াও ট্যুরিজম ব্যাবসাীরা সুন্দরবনের ভ্রমনে টুরিস্ট বোটগুলো পর্যটকদের পেয়ে অনেক খুশি কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগির বলেন এই বছরে ।নেক বেশী বিদেশী পর্যটক আসছে আমরা কুয়াকাটার সমুদ্র পথে বিভিন্ন দর্শনীয় স্পটে নিয়ে যাচ্ছি। এ উপলক্ষে বারতি বাড়া নেওয়া হয না। কুয়াকাটা অভিজাত হোটেল খান প্যালেসে এমডি রাসেল খান বলেন নতুন বছরকে বরণ করেতে দেশী পর্যটকদের সাথে এবার বিদেশীরাও এসেছে আমাদের কুয়াকাটায় কোন হোটেল খালী নেই। তবে আইন শৃংখলা বাহীনী কঠোর নজরদারী রাখছেন।
পর্যটক নিরাপত্তায় নিয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সিনিয়র এএসপি আঃ খালেক দৈনিক মানবজমিনকে জানান, কুয়াকাটায় বিশেষ করে এইসব বিশেষ দিনগুলো আমরা আগে থেকেই বারতি নিরাপত্তা নিয়ে থাকি যাতে কোন ধরণের দুর্ঘটনা শিকার না হতে পারে। আশা করি র্থাটিফাস্ট নাইট উদযাপন ভালই কাটবে।
কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন এই দিনটির জন্য আমার আলাদা ভাবেই পৌর শহরটা পরিস্কার পরিছন্ন করতে হয়েছে অনেক পর্যটক আসছে আমরা নিরাপত্তা বাহীর সাথে থাকবো যাতে আগত পর্যটকরা নিরাপদে রাড়ীতে যেতে পারে###