উজিরপুর প্রতিনিধিঃ কম্বল পেয়ে উচ্ছাসিত বরিশালের উজিরপুরের অসহায় দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীরা। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ও ১৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । এসময় উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, জেলার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, বরিশালের প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতায় অসহায়, অস্বচ্ছল দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম করা হয়। কম্বল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান দৃষ্টি প্রতিবন্ধীরা।