স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে উপজেলা ও সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যােগে দলীয় কার্যালয়ে আলােচনা সভা ও দােয়া মিলাদের আয়ােজন করা হয়। আলােচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী তানজির আহম্মেদ রিডেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আলিম তালুকদার,বিশেষ অতিথি অ্যাড. খােরশেদ আলম,ডাক্তার গোলাম মোস্তফা ফখরুজ্জামান বাদল,হুমায়ুন কবির মিলন,বেল্লাল মৃধা,শাহ আলম শানু,ইয়াছিন খাঁন,যােবায়ের হােসেন আক্কাস,রানা, গাজী সালাউদ্দিন,রাশেদুল রাজিব ও হাসান জিডনী প্রমুখ।###