উজিরপুর প্রতিনিধিঃ মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। গতকাল সোমবার বেলা ১১ টায় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের সামনে থেকে র্যালিটি উপজেলার প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। সভা শেষে ভাতা ভোগী অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় সমাজসেবা অধিদপ্তরের সকল ভাতাভোগিরা উপস্থিত ছিলেন।