• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল ন্যাশনাল ক্লাইমেট এ্যাকশন এ্যাওয়ার্ড এর ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ণ
আগামীকাল ন্যাশনাল ক্লাইমেট এ্যাকশন এ্যাওয়ার্ড এর ফলাফল প্রকাশ

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আয়োজনে এবং বৃটিশ কাউন্সিলের অর্থায়নে “ন্যাশনাল ক্লাইমেট এ্যাকশন এ্যাওয়ার্ড” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চারমাসব্যাপী বিভিন্ন ধাপে যাচাই-বাচাই ও মূল্যায়নের পরে আগামীকাল বুধবার বিকাল ৩টায় অনলাইনে এ ফলাফল প্রকাশ করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় “এ” ক্যাটাগরিতে ব্যক্তিগত এবং “বি” ক্যাটাগরিতে সংগঠন বা কমিউনিটি পর্যায়ে গৃহীত শ্রেষ্ঠ কার্যক্রমের স্বীকৃতি প্রদান করা হবে। করোনা মহামারী পরিস্থিতিতে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বৃটিশ কাউন্সিল বিশ্বব্যাপী তরুণ সংগঠকদের জন্য “কপ-২৬ চ্যালেঞ্জ ফান্ড” চালু করে। ইয়ূথ এন্ডিং হাঙ্গারের ইয়ূথ লিডার তরুণ ইনজামুল সাফিন এর “বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” প্রকল্প বৃটিশ কাউন্সিলের ফান্ডের বিজয়ী হয়। এই প্রকল্পের অধীনে সারাদেশ থেকে তরুণ প্রজন্মের অংশগ্রহণে “ ন্যাশনাল ক্লাইমেট এ্যাকশন এ্যাওয়ার্ড” শীর্ষক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। বিএফসিএপির ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, নানামূখী কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ তথা আগামীর জলবায়ু বিশেষজ্ঞ তৈরিতে আমরা কাজ করে চলছি। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন মেকাবিলায় গৃহীত শ্রেষ্ঠ কার্যক্রমগুলোকে জাতীয় স্বীকৃতি প্রদানের জন্যই ন্যাশনাল ক্লাইমেট এ্যাকশন এ্যাওয়ার্ড প্রদান করা হবে।কুইজ কন্টেস্টে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।