• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ০৮:৫৭ পূর্বাহ্ণ
ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
আজ বামনায় কয়েক হাজার ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহন ও বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ মঙ্গলবার সকালে দিবসটির শুরুতে উপজেলা পরিষদের সম্মূখে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য প্রদান করেন নেতাকর্মীরা। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. চৌধূরী কামরুজ্জামান সগির, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, জসীম উদ্দিন পিন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র কর্মকারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি।