• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার, ধর্ষণ, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের গাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শিরিন সুলতানা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক শিকদার প্রমুখ।