দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে দুটি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ফিতা কেটে ভিত্তি প্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। গারুড়িয়া ও কলসকাঠী খেয়াঘাট পয়েন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, গারুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ মানিক হোসেন হাওলাদার, যুগ্ন-সাধারন সম্পাদক বিপ্লব মিত্র, মোঃ শহীদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আলাউদ্দিন হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সালমান, গারুড়িয়া ও কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এ দুটি সড়কের নিমাণ কাজ উদ্বোধনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের কলসকাঠী ও গারুড়িয়া ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। উপজেলার কলসকাঠী ইউনিয়নের মানুষের প্রানের দাবী ছিলো ডিঙ্গারহাট বাজার হইতে কলসকাঠী পর্যন্ত রাস্তা পাকাকরন। আর গারুড়িয়া ইউনিয়নবাসীর দাবি ছিলো তুলাতলা ব্রিজ থেকে দেউলি পর্যন্ত রাস্তা পাকাকরণ। উক্ত প্রকল্পে বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা প্রায় সাড়ে ৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। কলসকাঠী ও গারুড়িয়া ইউনিযনবাসী তাদের প্রাণের দাবি বাস্তবায়ন করায় এমপি বেগম নাসরিন জাহান রতনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।