• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলার তদন্ত কর্মকর্তার অপসরাণের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ
হত্যা মামলার তদন্ত কর্মকর্তার অপসরাণের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার হিজলা উপজেলায় আবদুল জব্বার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এসআই মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজারে বুধবার বেলা ১১টায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
নিহতের ভাই আবদুল ছত্তার মোল্লা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর বিচার দাবিতে হিজলা থানায় একটি হত্যা মামলা করা হয়। কিন্তু সেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির আসামীদের গ্রেফতার করেনি। উল্টো তদন্ত কর্মকর্তার যোগসাজসে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আসামীদের অবস্থান শনাক্ত করে দেওয়ার পরও আসামীদের গ্রেফতার করা হয়নি। তাই তদন্ত কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ, হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির আওতায় আনার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ০৩ নভেম্বর উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুল জব্বার মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়।##