• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা নিয়ন’র পিতাকে দেখতে হাসপাতালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ
ছাত্রলীগ নেতা নিয়ন’র পিতাকে দেখতে হাসপাতালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো

বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন’র পিতা এ্যাড. নাসির উদ্দীন ভুইঁয়াকে (এপিপি বরিশাল জেলা আইনজীবী সমিতি এবং সাবেক সহ-সভাপতি বার কাউন্সিল) দেখতে বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি।

এসময় তিনি তার শারীরিক অসুস্থতার খোজঁ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু প্রমুখ। ##