• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ
গৌরনদীতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি

গৌরনদী প্রতিনিধি ॥ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে বরিশালের গৌরনদীতে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বার্থী ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মিসেল আল সাদিক, পৌর কাউন্সিলর শিকদার মোঃ খোকন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ অন্যান্যরা। গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন সেবাপ্রার্থীর জমিসংক্রান্ত বিভিন্ন ভোগান্তির কথা শুনে সমাধানের আশ্বাস প্রদান করেন সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম।