• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২, ১২:০২ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধান শিক্ষকদের ২য় শ্রেনির গেজেটেড ও ১০ গ্রেড প্রদানে উচ্চ আদালতের রায় আপিল বিভাগে বহাল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান শিক্ষকরা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় নির্বাহি সভাপতি রনজিত ভট্টাচায্য, নির্বাহী সম্পাদক স্বরুপ দাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৫ শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। #