• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন।

আজ শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় পুলিশের ঢাকা রেঞ্জ-এর ডিআইজি হাবিবুর রহমান, খুলনা রেঞ্জ-এর ডিআইজি ড: খন্দকার মহিদ উদ্দিন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

এরপর র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক একেএম আজাদ ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন বলেন, করোনার প্রকোপ কমাতে সরকার বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের সহায়তায় জেলা প্রশাসকদের মাধ্যমে এসব নির্দেশনা বাস্থবায়নের কাজ চলছে। #