হিজলা প্রতিনিধি। বরিশালের হিজলা উপজেলা আলোচিত জব্বার মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার করেছে হিজলা থানার পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এসআই মনিরুজ্জামান তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সকাল সাতটায় মুলাদী উপজেলার মুলাদী লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা হিজলা থানার এসআই মনিরুজ্জামান জানান হিজলা উপজেলা কালিকাপুর গ্রামের জব্বার মোল্লাকে হত্যা করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আসলাম সরদারের ছেলে ইব্রাহিম সরদার কে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী লঞ্চ ঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে । এ ব্যাপারে তিনি আরো জানান এই মামলায় প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করে জেল হাজতে রয়েছে । বাকিদের কে গ্রেফতার করার চেষ্টা চলমান আছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। উল্লেখ্য গত 3 নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জব্বার মোল্লা কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জব্বার মোল্লার ছেলে বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ করে হিজলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।