• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২, ১৩:২৬ অপরাহ্ণ
মির্জাগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মর্জিনা আক্তার (২৪) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী আন্দুয়া গ্রামের মজনু হাওলাদারের মেয়ে। তিনি ঢাকা মোহাম্মাদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

নিহতের পিতা মজনু হাওলাদার জানান, গতকাল একই গ্রামের নিকট আত্মীয় মো. আব্দুর রউফ মারা যায়। তার লাশ দেখতে তিনি ও তার স্ত্রী সকাল নয়টার দিকে তাদের একমাত্র মেয়ে মর্জিনাকে ঘরে রেখে ওই বাড়িতে যান। দুপুর একটার দিকে তারা স্বামী-স্ত্রী বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে মর্জিনাকে খাটের ওপর অসুস্থ অচেতন অবস্থায় দেখতে পায়।

এ অবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় অচেতন মর্জিনাকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।