• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রতিপক্ষের সম্পত্তির গাছ কর্তনে বাঁধা দেওয়ায় হামলা ; থানায় লিখিত অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ

সাইফুল ইসলাম,বানারীপাড়া থেকে ফিরে ঃ বরিশালের বানারীপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জমিতে রোপিত গাছ কর্তন,বাঁধা দিলে বেধরক পিটিয়ে গুরুতর আহত করায় থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাগেছে, বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠী গ্রামের মৃত. গোলাম রসুল খানের ছেলে আলম খান(৭০) এর সাথে একই গ্রামের মৃত. মোঃ আনোয়ার হোসেন ডাকুয়া ওরফে বাদশা’র ছেলে মো. কবির ডাকুয়া(৪৫)এর সাথে আলম খান, মৃত গোলাম কাদের খান’র ছেলে তারা খান, মৃত বসন্ত কুমার হালদার’র ছেলে সুবাস হালদার’র সাথে পৈত্রিক সম্পত্তি ভোগ দখল নিয়ে পূর্বে বিরোধ চলছিলে। এর জের ধরে গত ১৬ ও ১৭ জানুয়ারী রবিবার ও সোমাবর সকালে মৃত.আনোয়ার হোসেন ডাকুয়া ওরফে বাদশা’র ছেলে মো. কবির ডাকুয়া জোরপূর্বক তাদের সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এসময় সুবাস হালদারের ছেলে সুমন হালদার বাধঁ প্রদান করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। সুমন হালদারের ডাক চিৎকারে তাকে উদ্ধার করতে আলম খান,পুস্প রানী হালদার,তারা খান এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করেন এবং প্রাণ নাশের ভয় দেখিয়ে স্থান ত্যাগ করেন। বর্তমানে হামলার স্বীকার পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলা বিষয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
##